1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরলেন মুহম্মদ ইউনূস

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের প্রতিষ্ঠানে ফেরেন। সকালেই তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এর কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মুহম্মদ ইউনূস কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। এছাড়া গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন। অধ্যাপক মুহম্মদ ইউনূসের এই প্রত্যাবর্তন প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য নতুন উদ্দীপনা এবং কাজের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!