1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

এআই নির্ভর অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে উপস্থিত ছিলেন টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং বাংলাদেশ প্রধান আবু নাঈম।

বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে এআইসহ বিভিন্ন ধরনের অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানো রোধে টিকটক কীভাবে সহযোগিতা করতে পারে—মূলত সেই বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও টিকটক ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছিল নির্বাচন কমিশন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!