1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি, আইসিইউতে ভর্তি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি অবস্থাতেই তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। গতকাল রবিবার চিকিৎসার সময় তাঁর বুকে সংক্রমণ ধরা পড়ে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় তাঁর শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকদের একটি সূত্র জানায়, হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বাড়ার কারণে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণের প্রয়োজন হয় এবং আইসিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা আজও বৈঠক করেছেন এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁকে অন্তত পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ঢাকায় তাঁর পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বিএনপি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করার আহ্বান জানিয়েছে।

এর আগে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!