1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিএনপির বিশেষ দোয়া

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবন্দি অবস্থায় তার অসুস্থতার শুরু, এবং যথাযথ চিকিৎসার অভাবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের অনুমতি পেলে রোববারই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!