1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে তিন বাহিনীর ৯৪ হাজার সদস্য

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর ৯৪ হাজার সদস্য মাঠে থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনাসদস্য, ২ হাজার ৫০০ নৌবাহিনীর সদস্য এবং ১ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বৈঠকের পর গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আগামী জাতীয় নির্বাচনে তিন বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!