1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দেশে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ২ লাখ ৬৫ হাজার টাকা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীণ-এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী স্বর্ণের বাজার মূল্য:

  • ২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা

  • ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা

  • ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১২ বার দাম কমেছে। তুলনায় গত বছর স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার দাম কমেছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!