চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে ২৬৮ কোটি ১১ লাখ ডলার পাঠিয়েছেন, যা প্রতি ডলার ১২২ টাকা হিসেবে ৩২ হাজার কোটি টাকারও বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে বিদায়ী অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০১ কোটি ৪৯ লাখ ডলার বা ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা টাকায় প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়