প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বগতির ধারা চলতি নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা ধরে দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১,২১৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–১৯ নভেম্বর ২০২৪) রেমিট্যান্স ছিল ১,০৪৭ কোটি ডলার। ফলে বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬.১ শতাংশ।
মাসভিত্তিক রেমিট্যান্স (২০২৫–২৬ অর্থবছর):
জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছায়— যা ওই অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়