1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীতে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় বসুন্ধরার জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুইপক্ষ চব্বিশের গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের গঠনমূলক ভূমিকা তুলে ধরেন। এছাড়া ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!