বেশ কয়েকবার দিনক্ষণ পরিবর্তনের পর অবশেষে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। আসন্ন আসরে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের চাহিদা অনুযায়ী দল গঠন করেছে। গতকালের নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন নাঈম শেখ—চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়।
অন্যদিকে নিলাম টেবিলে অবিক্রিত থেকে গেছেন বহু তারকা ক্রিকেটার। বিদেশিদের তালিকায় পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমসহ পরিচিত ক্রিকেটাররা দল পাননি। শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেও অবিক্রিত থাকেন। এ ছাড়াও দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ, পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা এবং শোয়েব মালিকও কোনো দল পাননি।
বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলকে নিয়েও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ দেখা যায়নি। এবার নিলামে নাম লেখানো আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটার পীযুষ চাওলাও দল পাননি। জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়ালের প্রতিও কোনো দর ওঠেনি।
এ ছাড়া নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি ও আকিফ জাভেদের মতো পরিচিত ক্রিকেটাররাও বিপিএলে জায়গা পাননি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার ও রায়ান বার্লও দলহীন থেকে গেছেন।
দেশি ক্রিকেটারদের মধ্যেও একাধিক পরিচিত মুখ দল পাননি। মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস ও রুবেল হোসেনও কোনো দল পাননি। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও এবারের নিলামে দলহীন থাকলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়