1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সব প্রস্তুতি সম্পন্ন হলে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইতোমধ্যে কাতারের আমিরের বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স—বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে। চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি পেলেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে তাঁকে লন্ডনে নিয়ে যাবে।

চিকিৎসা অভিযানে বেগম খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী যাবেন। তাঁদের মধ্যে রয়েছেন—
সায়েদা শর্মীলা রহমান (আরাফাত রহমান কোকোর স্ত্রী), বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা এবং চোখের বিভিন্ন রোগে ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতো। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাঁকে সেখানে ভর্তি করা হয়। গত ১২ দিন ধরে তিনি হাসপাতালের সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!