1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বার্মার দাওয়ে এলাকায়, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক রয়েছে।

বাংলাদেশে শুক্রবারের ভূমিকম্পে নিহত ১০

এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এর পরদিন শনিবার দেশে আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়।

  • সকাল ৬টা ৪১ মিনিটে— ৩.৫ মাত্রা

  • সকাল ৭টা ১৯ মিনিটে— ৩.৭ মাত্রা

  • রাত ১১টা ১ মিনিটে— ৩.৪ মাত্রা

এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!