
রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ (৫ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষবার এই সফরটি করে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন।
সকাল ১১টায় নওগাঁ, এটিএম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বেলা সাড়ে ১২টায় ভাষণ দেবেন।
দুপুরে রাজশাহী, গোদাগাড়ী মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে বক্তব্য রাখবেন।
বিকেলে রাজশাহী শহর, মাদরাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
জোটের অন্যান্য শীর্ষ নেতারাও এসব জনসভায় উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় নাটোর, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা শেষ করে রাতের জন্য নাটোরেই অবস্থান করবেন। পরের দিন (৬ ফেব্রুয়ারি) তিনি বরিশালের জনসভায় যোগ দেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply