1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নির্বাচনকে সামনে রেখে প্রত্যাশিত লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। এ বিষয়ে আমরা অনেক আগেই জানিয়েছি।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং জনগণের আস্থা ও সহযোগিতাই তাদের এগিয়ে চলার মূল শক্তি। তিনি জানান, সাধারণ মানুষের অব্যাহত সমর্থনেই এনসিপি আজকের অবস্থানে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের ভরসায় পার্টি সামনে এগিয়ে যাবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!