1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ: গভীর উদ্বেগ ও নিন্দা জানালেন জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে গুলিবিদ্ধ হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনাটিকে রাজনৈতিক সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের নৃশংস হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!