1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি মুনতাসির মাহমুদের

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না—তা জানতে লিখিত জবাব দিতে বলা হয়। পরে তিনি ১৪ অক্টোবর লিখিত ব্যাখ্যা জমা দেন।

তার জবাব পর্যালোচনা করে দেখা যায়, প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক নয়। এর আগে শৃঙ্খলা কমিটির তদন্ত চলমান থাকা অবস্থায় তাকে সতর্ক করা হলেও, তিনি বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন। ফলে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে অস্থায়ীভাবে যোগ দেন। একই প্রতিষ্ঠানে এনসিপির উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলম ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। এনসিপির পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও তিনি ১২ অক্টোবরও লোকজন নিয়ে বিক্ষোভে অংশ নেন।

সেদিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তার চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। সভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভা শেষে মুনতাসিরের অনুসারীরা তাকে ঘিরে ফেলেন এবং উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পরই এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতির চিঠি প্রকাশ করে। পরবর্তীতেও তিনি উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অভিযোগমূলক পোস্ট দিতে থাকেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!