দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এবং কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এতে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকাগুলো হালকা কেঁপে ওঠে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।