1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সিসিইউ-তে খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের কাছে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অগ্রগতি ও সামগ্রিক অবস্থার খোঁজ-খবর নেন।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলেও জানান শায়রুল কবির।

দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বুধবার (২৬ নভেম্বর) শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। বিভিন্ন জটিলতার কারণে তাকে নিয়মিতই হাসপাতালে যেতে হয়। গত ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!