1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ আনুষ্ঠানিকভাবে এ সচিবালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী, অন্যান্য রেজিস্ট্রার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর অধ্যাদেশটি জারি করে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!