1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন,

“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপি চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে, তাদের সম্মান জানাতে আমরা প্রার্থী নাও দিতে পারি।”

তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েছে এনসিপি, তবে সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে

এ সময় তিনি আরও বলেন,

“জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার যথাযথভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ওই তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া

এনসিপি সূত্রে জানা গেছে, দলটি বিএনপির সঙ্গে ২০টি আসন ও মন্ত্রিসভায় অংশগ্রহণের সুযোগ চাইছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!