1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

২০২৫-২৬ অর্থ বছরের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো এনবিআর

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থ বছরের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি করেছে। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুযায়ী কর কম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যৌক্তিক আবেদন করার সুযোগ থাকবে।

এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়। অন্য সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা এ বছর অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন বলে এনবিআর জানিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!