বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২% পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
সারাহ কুক জানান, এ সুবিধা প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়