1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আসন্ন নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—
👉 ফেনী-১
👉 বগুড়া-৭
👉 দিনাজপুর-৩

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।

বিএনপির মহাসচিব জানান, এখন পর্যন্ত ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে, বাকি ৬৩টি আসনে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়াধীন।

যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি

নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১,
ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১,
পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫,
মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০,
গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২,
সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫,
কক্সবাজার-২, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪।

মির্জা ফখরুল বলেন, “বাকি আসনগুলোতেও খুব শিগগির প্রার্থী ঘোষণা করা হবে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!