রাজধানী ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
এ ছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
You cannot copy content of this page