1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিএনপির দোয়া

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে এ দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ দোয়ার আয়োজন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!