1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজিসহ ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে বদলি

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনস্বার্থে নতুন পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বদলির তালিকায় রয়েছেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল ও পুলিশের বিশেষ শাখা (এসবি)–এর অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার এন্টি টেররিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!