1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আবার ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায়, তবে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

একই অনুষ্ঠানে দলের আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে। জোটের সব দল এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা করছেন।

পরে তিনি দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে এনসিপি।

কর্মসূচির সময়সূচি:

  • ২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম

  • ৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা

  • ৪ মার্চ (১৪ রমজান): সিলেট

  • ৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ

  • ৬ মার্চ (১৬ রমজান): ঢাকা

  • ৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর

  • ৮ মার্চ (১৮ রমজান): বরিশাল

  • ৯ মার্চ (১৯ রমজান): খুলনা

  • ১০ মার্চ (২০ রমজান): রাজশাহী

  • ১১ মার্চ (২১ রমজান): রংপুর

  • ১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর

  • ১৩ মার্চ (২৩ রমজান): ঢাকা মহানগর উত্তর

  • ১৪ মার্চ (২৪ রমজান): ঢাকা মহানগর দক্ষিণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব স্থানে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ আয়োজন করবে দলটি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!