1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৯ দেশের ১৪৭ প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিম)।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানে পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থাসহ মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আগে আবাসিক এলাকা, নির্মাণ সাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে সাঁড়াশি অভিযান চালানো হয়।

সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে চালানো হবে।

আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!