1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের জেরে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার গভীর রাতে আগুন লাগে এবং সোমবার ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, আগুন লেগার পর বৃদ্ধাশ্রমে থাকা বেশিরভাগ বাসিন্দা বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং ভবনটিতে আটকা পড়েছিলেন।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে লেলিহান শিখা পুরো ভবনকে গ্রাস করছে এবং বাসিন্দারা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আক্রান্ত ও ভবনে থাকা অধিকাংশ ব্যক্তি দুর্বল ছিলেন, যার ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!