1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

আরও ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে, বরাদ্দ ৬৭০ কোটি টাকা

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে নতুন করে আরও ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র।

এ লক্ষ্যে বছরে অতিরিক্ত ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা, যেখানে সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় দ্রুত এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার। গত মাসে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হলে ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

নির্বাচিত তালিকায় রয়েছে ৪৭১টি নিম্ন-মাধ্যমিক, ৬২৩টি মাধ্যমিক, ১০৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ। এছাড়া মাদরাসা শিক্ষার আওতায় ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!