1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বেঙ্গালুরুতে সন্দেহজনক অবস্থায় ১৮ বাংলাদেশিকে আটক কর্ণাটক পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে এই ১৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। তবে পরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়।

জানা গেছে, আটকদের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুর পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন তারা সেখানে কাজ করছিলেন। সম্প্রতি তাদের গতিবিধি সন্দেহ উদ্রেক করায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। নাগরিকত্ব সম্পর্কিত নথিপত্র প্রদর্শনের ক্ষেত্রে তারা ব্যর্থ হন।

হাওড়া স্টেশনে আনার পর তাদের পরবর্তী অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!