1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে বাস–লেগুনার সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জুরাইন হুন্ডিঘর এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে পরিবারসহ ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনিও গেন্ডারিয়ার সতীশ সরকার রোড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

প্রত্যক্ষদর্শী খোকন জানান, সকালে জুরাইনের হুন্ডিঘর এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প–এর ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!