1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

মেট্রোরেলে ‘লুপ রাইডিং’ ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগের পর মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, কিছু যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে মতিঝিলে নেমে না গিয়ে সিটে বসেই থাকেন। পরে একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এতে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে ওঠা যাত্রীরা আসন খালি পান না।

ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে এসে প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, মতিঝিল পৌঁছানোর পর কোনো যাত্রী একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

এছাড়া অনুমোদিত সময়ের বেশি কেউ প্ল্যাটফর্ম বা মেট্রোরেল সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!