দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মদিবসের শুরুতেই তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি তিন বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন।
এদিকে দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।







