1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে জনসমাগম

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। শুক্রবার ভোর থেকেই সমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা মাঠে জমায়েত হতে থাকেন।

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে জাগপা’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান থাকবে না।

রাশেদ প্রধান জানান, পঞ্চগড়ে মানসম্মত হাসপাতালের অভাব রয়েছে। ডা. শফিকুর রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে এবং পঞ্চগড়েও তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, জেলার কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থার কথাও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!