1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ তেহরানের ওপর চাপ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে কোন কোন কর্মকাণ্ডকে ইরানের সঙ্গে বাণিজ্য হিসেবে গণ্য করা হবে—সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। ফলে এসব দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের পথও খোলা রাখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় সব ধরনের বিকল্প বিবেচনায় রাখেন এবং বিমান হামলাও সেই বিকল্পগুলোর একটি।

লেভিট জোর দিয়ে বলেন, কূটনীতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ। তবে প্রয়োজনে এবং পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে তিনি দ্বিধা করেন না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা সম্পর্কে ইরান ভালোভাবেই অবগত। এ সময় তিনি গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গও উল্লেখ করেন।

সূত্র: বিবিসি

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!