পতনের দেড় বছর পর রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর ছবি টানিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০ থেকে ১২ জন নেত্রী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যান। সেখানে তারা স্লোগান দেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ওই কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরের আসবাব ও নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়