1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

তেল সরবরাহ না হলে ইউক্রেনে বিদ্যুৎ বন্ধের হুমকি স্লোভাকিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বন্ধ থাকা রাশিয়ার তেল সরবরাহ দুই দিনের মধ্যে পুনরায় চালু না হলে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে স্লোভাকিয়া। খবর দিয়েছে রয়টার্স

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ হুঁশিয়ারি দেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

রাশিয়ার তেল পাইপলাইনের মাধ্যমে ইউক্রেইন হয়ে স্লোভাকিয়ায় পৌঁছাত। তবে প্রায় এক মাস ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে। ২৭ জানুয়ারি কিইভ জানিয়েছিল, রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে পাইপলাইনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এখনও রাশিয়ার তেলের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। সোভিয়েত আমলের দ্রুজবা পাইপলাইন দিয়ে এই দুই দেশে তেল সরবরাহ করা হয়।

চলতি সপ্তাহে স্লোভাকিয়া ও হাঙ্গেরি উভয়েই ওই পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছে।

রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেইন বর্তমানে ইউরোপ থেকে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল। এর একটি গুরুত্বপূর্ণ উৎস স্লোভাকিয়া, যা ইউক্রেইনের মোট আমদানিকৃত বিদ্যুতের প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রবার্ট ফিকো বলেন, সোমবারের মধ্যে তেল সরবরাহ পুনরায় চালু না হলে রাষ্ট্রীয় কোম্পানি এসইপিএসকে ইউক্রেইনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হবে।

এদিকে পাইপলাইনের মেরামত চলাকালে সমুদ্রপথে বা বিকল্প ব্যবস্থায় ইউরোপে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ইউক্রেইন।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেইনের চলমান যুদ্ধে দেশটির জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে তীব্র শীতের মধ্যে ইউক্রেইনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী মঙ্গলবার এ যুদ্ধের চার বছর পূর্ণ হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!