জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিন মো. তামিমকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া আল-হাদিস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমানকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ন্যায়, সত্য, ইনসাফ ও আদর্শের পথে কাজ করে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম, সৌহার্দ্য, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান।
সদস্যসচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, নতুন দায়িত্বকে তিনি দায়বদ্ধতা হিসেবে দেখছেন। তিনি দেশের জন্য আত্মত্যাগকারীদের স্মরণ করে তাঁদের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবে। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মত ও পটভূমির শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
You cannot copy content of this page