জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন।
এটি চলতি অর্থবছরের ১২তম একনেক সভা এবং বিএনপি সরকারের অধীনে চতুর্থ একনেক বৈঠক।
সভা সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে এর মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ও সংশোধিত উভয় ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page