1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

মিরপুরের অগ্নিকাণ্ডে বিমান বাহিনীর নারী সদস্যের মৃত্যু, শোকে স্বজনরা

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ঢাকার মিরপুরে একটি বাণিজ্যিক ভবনের শপিং মলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর এক নারী সদস্যের মৃত্যু হয়েছে। নিহত আয়েশা সিদ্দিকা অনন্যা (বয়স অজ্ঞাত) নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ওই এলাকায় গিয়ে স্বজনদের মধ্যে শোকের পরিবেশ দেখা যায়। অনন্যা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নানের বড় মেয়ে এবং তিনি চার বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে যোগ দেন।

স্বজনরা জানান, সোমবার তিনি ঢাকার মিরপুরের একটি বাণিজ্যিক ভবনের শপিং মলে যান। দুপুরে সেখানে হঠাৎ আগুন লাগলে অনেকের সঙ্গে তিনিও ভবনের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তিনি মারা যান

নিহতের চাচা আবুল কালাম আজাদ জানান, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। অনন্যা চাকরি পাওয়ার পর পরিবারটি কিছুটা স্বাবলম্বী হয়েছিল। বিমান বাহিনী থেকে প্রথমে তার ছোট বোনকে ফোনে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। পরে পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে জানতে পারেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনন্যার মৃত্যু হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!