টানা ছয় দিনের বিরতি শেষে আজ (মঙ্গলবার, ৭ জুলাই) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে চলছে।
বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল।
চলতি অধিবেশনে এরই মধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট, অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের অনুমোদন পেয়েছে।
গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন।
এদিকে, চলমান অধিবেশনে বাজেট-পরবর্তী আইন প্রণয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যসূচি নিয়ে সংসদের আলোচনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
You cannot copy content of this page