1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতা শামিকুল ইসলাম লিপনের মৃত্যু

আকবর মুন্সী, রিপোর্টার, রংপুর
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন (৫৫) মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে মৃত্যু হয়।

কারা সূত্র জানায়, রাত প্রায় ১টার দিকে লিপন গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, অসুস্থ হওয়ার পরপরই তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাবন্দি অবস্থায় লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসেও তাকে রংপুর মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছিল।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও পরিচিত মুখ ছিলেন।

তার মরদেহ বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হন শামিকুল ইসলাম লিপন। পরে আদালত থেকে জামিন পেলেও জেলগেট থেকেই অন্য মামলায় পুনরায় গ্রেফতার করা হয় তাকে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!