পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে জটিলতা সৃষ্টি হওয়ায় অন্য অনেক যাত্রীর সঙ্গে বিমানবন্দরে আটকা পড়েন তিনি। অবশেষে দেশে ফেরার জন্য বিমানে উঠেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।”
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সৌদি আরবে আটকে পড়ার কথা জানান তিনি। উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার।
কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান–এর মধ্যে চলমান উত্তেজনার কারণে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। এতে করে কিছু সময়ের জন্য সৌদি আরবেই অবস্থান করতে হয় মুশফিককে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়