1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত জামায়াত আমির শফিকুর রহমানের, যুবকদের ভোটের প্রতিফলনের আহ্বান

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। শনিবার (আজ) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় তিনি কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে শফিকুর রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার ত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় তিনি বলেন, “আবু সাঈদসহ সব শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশা আল্লাহ লড়াই চালিয়ে যাব। ন্যায়, ইনসাফ ও জবাবদিহির বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।”

তরুণ ও যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আগামী নির্বাচনে যুবকদের ভোটের প্রতিফলন হোক। আল্লাহ তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব। সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে শক্তি ও সাহস জোগাব।”

তিনি আরও বলেন, “তোমরা প্রস্তুত হও। তোমাদের পছন্দের ভোট যেন কেউ অবমূল্যায়ন করতে না পারে, সে জন্য যোদ্ধার মতো আবারও লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে—আমরা বিশ্বাস করি আমাদের যুবকেরা তা পারবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াত মনোনীত রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

কবর জিয়ারত শেষে সড়কপথে গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশে রওনা দেন জামায়াতের আমির। সেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!