রাজধানীর ঢাকার পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়