দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে নতুন সাতজনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে। এতে দেশে হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬২০ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২৯ জন।
একই সময়ে নতুন করে ৬৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ জুন থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৮৬ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে একই সময় থেকে মোট সন্দেহভাজন হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৯ হাজার ১২ জনে দাঁড়িয়েছে।
You cannot copy content of this page