বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা হিসেবে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।
এর আগে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
জ্বালানি খাতে প্রস্তাবিত ঋণসহ বৈঠকে আলোচিত বিষয়গুলো বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
You cannot copy content of this page