‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিনির্বাপক ও ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এ মহড়া প্রদর্শন করেন। এতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সহজ উপায়ে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে জনসচেতনতামূলক প্রদর্শনী করা হয়। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কেও সচেতনতা বাড়ানো হয়।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না এবং দোহার ফায়ার সার্ভিসের ডিএডি মো. তামিম প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়