1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি: কৃষি ঋণ মওকুফ যুগান্তকারী, অর্থনীতিতে স্বনির্ভরতা জরুরি

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফকে বিএনপি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং শহিদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বনির্ভরতা নিশ্চিত করা জরুরি। তিনি বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিকীকরণ ও বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরিই সরকারের প্রধান অগ্রাধিকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার সবসময় জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম অগ্রাধিকারই হলো কর্মসংস্থান।

এর আগে অনুষ্ঠানে পাট শিল্পে অবদানের জন্য ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন রাষ্ট্রপতি। পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, আবারও পাট শিল্প ঘুরে দাঁড়াবে। পরে রাষ্ট্রপতি শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!